রাষ্ট্রপতিকে অর্জন ও অগ্রগতির কথা জানালেন ভিসি
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন, গবেষণা ও উদ্ভাবনের নানা অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবহিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতির কার্যালয়ে গিয়ে ভিসি কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য এবং দেশের কৃষি ও কৃষকের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক অগ্রযাত্রার তথ্য শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন এবং দেশের কৃষিক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পরামর্শ দিয়েছেন। উপাচার্য ড. জিকেএম মোস্...