টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরসংলগ্ন পাটলাই নদী থেকে নিখোঁজ পর্যটক তামিমের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে ঘটনাস্থলের পাশ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত তামিম ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রায় ৬০ জনের একটি পর্যটক দল ‘মা-বাবার দোয়া’ নামের একটি নৌকাযোগে টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাটের নীলাদ্রি লেক ভ্রমণে আসে। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ পড়ে গিয়ে নিখোঁজ হয় তামিম। ঘটনার পর তার সঙ্গে থাকা লোকজন, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভি...