রাতে ভিডিও কলে মেয়েকে দেখেন বাবা, সকালে হারিয়ে গেল সেই আনন্দ
মঙ্গলবার রাত ৩টা। সৌদি আরব থেকে ভিডিও কল করেন সাইদুল ইসলাম। মোবাইল ফোনের পর্দায় দেখেন তিনদিনের মেয়েকে। বাবা হওয়ার আনন্দে বারবার হাসছিলেন তিনি। দূর থেকে আদর করেন মেয়েকে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আনন্দভরা কণ্ঠে। এটিই বাবা-মেয়ের শেষ দেখা। কয়েক ঘণ্টা পর রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের অভিযোগ, হাসপাতালের একটি ওয়ার্ডে এসির গ্যাস লিকেজের ঘটনায় মারা যায় শিশুটি। তখনও তার নাম রাখা হয়নি। হাসপাতালে গিয়ে স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের প্রথম সন্তান হওয়ায় শিশুটিকে ঘিরে ছিল অন্যরকম আনন্দ। মা ফারিয়া সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিল...