বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী
‘ভোট চুরি’র অভিযোগ তুলে ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভ করেছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রায় ৩০০ সাংসদ। সংসদের মকরদ্বার থেকে নির্বাচন সদনের উদ্দেশে মিছিল নিয়ে গেলে নীতি আয়োগের কার্যালয়ের কাছে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে নির্বাচন সদনের কাছাকাছি আকাশবাণী কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে তিনি বলেন, ‘আমরা শুধু ওদের মোকাবিলা করছি না। আমরা ওদের ধ্বংস করে দেব।’ মঙ্গলবার সকাল ১১টার দিকে সংসদের মকরদ্বার থেকে মিছিল শুরু করেন বিরোধী সাংসদেরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্ক...