কুমিল্লা অঞ্চলের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী। মনিরুল হক চৌধুরী বলেন, ‘শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ক্ষুদে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করলে ভবিষ্যতে জাতীয় প...