সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে বাবলু গাজী নামে এক মৌয়াল আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে বনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহের সময় তিনি বাঘের আক্রমণের শিকার হন। বাবলু গাজী (৪৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের আব্দুল মালেক গাজীর ছেলে। ত...