জামালপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জিলা স্কুল
জামালপুরে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর জিলা স্কুল। রানার্সআপ হয়েছে ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা মো. রাশেদুজ্জামান রিফাত। বৃহস্পতিবার জামালপুর উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমকাল সুহৃদ সমাবেশ জামালপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুর উচ্চ বি...