মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝে তৃষাকে লোভনীয় প্রস্তাব
সিনে দুনিয়ায় যখনই কোনো তারকার কাজ আলোচিত হয়, তখন তাঁর কাছে আসতে থাকে লোভনীয় সব প্রস্তাব। বড় প্রযোজনা প্রতিষ্ঠান, নামি নির্মাতা থেকে বড় অঙ্কের পারিশ্রমিকসহ খ্যাতিমান শিল্পীরা একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়ে থাকেন। এই চিত্র বিনোদন জগতে হরহামেশা দেখা যায়, যা নিয়ে খুব একটা অবাক হন না কেউ। দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণাণের বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পাওয়া নিয়ে অনেকে বিস্মিত। কারণ সাম্প্রতিক সময়ে তৃষার কোনো সিনেমা এতটা আলোড়ন তোলেনি যে রাতারাতি তাঁর পারিশ্রমিক কয়েকগুণ হয়ে যাবে। তাহলে কেন এই অভিনেত্রীকে প্রযোজক উদয়নিধি স্ট্যালিন তাঁর সিনেমায় অভিনয়ের জন্য ১২ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছেন? এখন এ...