টুয়েলভ ক্লদিংয়ের ঈদ আয়োজন
ঈদ মানেই নতুন পোশাক, নতুন অনুভূতি আর নিজেকে নতুন করে আবিষ্কারের আনন্দ। আর সেই আনন্দকে আরও গভীর ও নান্দনিক করে তুলতে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং প্রতি বছরই নিয়ে আসে ভিন্নধর্মী আয়োজন। এবারের ঈদুল আuহা উপলক্ষে টুয়েলভ ক্লদিং উপস্থাপন করেছে এক অনন্য কালেকশন, যার থিম-ফ্রম জিওমেট্রিক টু ফ্লোরাল। এই থিমের মধ্য দিয়ে টুয়েলভ ক্লদিং তুলে ধরেছে জ্যামিতিক নকশার আধুনিকতা এবং ফুলেল মোটিফের চিরায়ত সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। নারীদের জন্য টুয়েলভ ক্লদিংয়ের ঈদ আয়োজনে সালোয়ার কামিজ ও কুর্তিতে দেখা গেছে সূক্ষ্ম এমব্রয়ডারি, যা কখনো জ্যামিতিক ছকে আবদ্ধ, আবার কখনো ফুলেল নকশার স্নিগ্ধতায় ভরপুর। ডিজি...