উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমাধান দিতে পারে: বাণিজ্যমন্ত্রী
বিজ্ঞান গবেষণায় ব্যর্থতা বলে কিছু নেই উল্লেখ করে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গবেষণার প্রতিটি ধাপই নতুন জ্ঞান ও অভিজ্ঞতার জন্ম দেয়। ভবিষ্যতের উদ্ভাবনকে এগিয়ে নেয়। উদ্ভাবনী চিন্তাই দেশের অর্থনৈতিক সমাধান দিতে পারে। শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একটি দেশের অগ্রগতির মূল শক্তি হলো জ্ঞানভিত্তিক সমাজ ও গবেষণা। গবেষণা ও উদ্ভাবনই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। দেশের নানা সমস্যার সমাধান দেশীয় গবেষণা থেকেই আসতে হবে।...