ধোবাউড়ায় ৫৪৯ বোতল মদসহ পিকআপ জব্দ, আটক ৩
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫৪৯ বোতল মদসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। জব্দ মদের আনুমানিক মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- রংপুরের পীরগঞ্জ থানার ডাসারপাড়া এলাকার জাহাঙ্গীর আলম, প্রান্নাথপুর এলাকার তানজিমুল মণ্ডল ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পাটিরা এলাকার সাইদুল ইসলাম। জানা গেছে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধভাবে মদ এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। চক্রটিকে বড় ধরনের আলামতসহ আটক করতে কয়েক মাস ধরে গোপনে নজরদারি চালানো হয়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউ...