৭০ দল নিয়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট
বিসিবির টুর্নামেন্ট বা কার্যক্রমকে একটু বর্ণাঢ্য করার চেষ্টা থাকে। গতকাল শনিবার সে রকম একটি উদ্বোধন অনুষ্ঠান ছিল তৃতীয় বিভাগ বাছাই টুর্নামেন্ট নিয়ে। এভাবে ঢাকঢোল পিটিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করার কারণ হলো নতুনত্ব। আগে বাছাই টুর্নামেন্ট হতো ওয়ানডে সংস্করণে। এখন থেকে খেলা হবে টি২০ সংস্করণে। লাল বলের জায়গায় সাদা বলে খেলবেন ক্রিকেটাররা। এবার বাছাই লিগে আরও কিছু নতুনত্ব আনা হয়েছে। ক্রিকেটারদের বয়সের সীমারেখা টেনে দিয়েছে বোর্ড। খেলোয়াড়দের বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। এই লিগ থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাইয়ের উদ্যোগ নিয়েছে বিসিবি। বয়সভিত্তিক ক্রিকেট দলের নির্বাচকদের মাঠে থেকে ক্রিকেটার...