‘একটি আইসিইউর অভাবে আমার বুকটা খালি হয়ে গেলো’
দেড় মাস ধরে শিশুটিকে বাঁচানোর লড়াই। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। চা দোকানি বাবার শেষ সম্বল উজাড় করে দেওয়ার চেষ্টা। কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেল ১৫ মাসের রাফসান আয়ার। বুধবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে মৃত্যু হয় তার। সন্তান হারানো বাবা পারভেজ মোশাররফের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতাল। বিলাপ করে তিনি বলছিলেন, ‘ছেলেকে বাঁচাতে চেষ্টার কমতি রাখিনি। আক্ষেপ শুধু একটাই, যদি একটা আইসিইউ থাকত, তবে হয়তো আমার কোল খালি হতো না। বিভাগীয় শহরের হাসপাতালে আইসিইউ থাকবে না, এটা মেনে নেওয়া যায় না।’ ...