সিরাজগঞ্জে ত্রাণের ৮০ বস্তা চাল উধাও, আত্মগোপনে প্যানেল চেয়ারম্যান
সিরাজগঞ্জের চৌহালীতে বন্যা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত দুস্থদের জন্য বরাদ্দ করা ৬০০ বস্তা সরকারি চালের মধ্যে ৮০ বস্তার হদিস পাওয়া যাচ্ছে না। উপজেলার বাগুটিয়া ইউনিয়নে বিতরণের জন্য রাখা চালের মধ্যে ৫২০ বস্তা জব্দ করে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মো. সাইদুর রহমান আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। সরকারি চালের ঘাটতি পাওয়ার পরও অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, প্রশাসনের নমনীয়তার কারণেই বিষয়টি নিয়ে ধীরগতিতে কাজ চলছে। সরেজমিনে জানা যায়, গত মঙ্গলবার বাগুটিয়া ইউনিয়নের...