সকাল-বিকেল হঠাৎ বাড়ে গাড়ি ভাড়া
কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট হয়ে নিউমার্কেট। এটি নগরীর রুট তালিকার এক নম্বর সড়ক। ১০ কিলোমিটারের এই সড়কটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সর্বশেষ সরকার নির্ধারিত ভাড়া ২৫ টাকা। কিন্তু চলাচলকারী বাসগুলোয় আদায় করা হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। সড়কটির শাহ আমানত সেতু এলাকা থেকে বহদ্দারহাট পর্যন্ত ৫ কিলোমিটারের ভাড়া ১৩ টাকা হলেও বাসে নেওয়া হচ্ছে ১৫ থেকে ১৮ টাকা। কালুরঘাট থেকে বহদ্দারহাট-আগ্রাবাদ হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত ২৫ কিলোমিটারের সড়কটি হচ্ছে তালিকায় ১০ নম্বর সড়ক। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত সরকার নির্ধারিত বাস ভাড়া ৬৩ টাকা। বাস্তবে আদায় করা হচ্ছে ৮০ টাকা। সড়কটির কালুরঘাট থেকে...