কষ্ট দিলে কষ্ট মেলে
মাহফুজা–নামটা একসময় আমার সবচেয়ে প্রিয় শব্দ ছিল। এখন সেটিই নিঃশব্দ এক কষ্টের মতো বুকের ভেতর জমে থাকে। আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। কলেজের প্রথম দিকে, একদিন খাতা চাইতে এসে কথা বলা– সেখান থেকেই ধীরে ধীরে পরিচয়, তারপর বন্ধুত্ব। অল্প সময়েই আমরা খুব কাছের হয়ে উঠেছিলাম। ক্লাসে...