সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইনগতভাবে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা বাজারের পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষিপণ্যের ওজন নিয়ে প্রান্তিক কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বাজারটি পরিদর্শন করেন। আইনমন্ত্রী বলেন, দরিদ্র কৃষকরা বাজারে পণ্য নিয়ে আসার পর বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা ও পণ্য নেওয়ার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা ওজনের সময় এক থেকে দুই কেজি পর্যন্ত ধলতা বা বাড়তি ওজন নেন। তিনি বলেন,...