পরিপাটি রান্নাঘর
একটি ঘরের সবচেয়ে প্রয়োজনীয় জায়গাটি হচ্ছে রান্নাঘর। দিনের বেশির ভাগ সময় গৃহিণীদের রান্নাঘরে কাটাতে হয়। তাই প্রত্যেক নারীরই বড় আর খোলামেলা একটি রান্নাঘর আশা করেন। বর্তমান প্রেক্ষাপটে বড় রান্নাঘর দেখা যায় না বললে চলে। বেশির ভাগ বাসায় রান্নাঘর থাকে খুব ছোট। কী আর করা? সাধ আর সাধ্য তো সব সময় মিলে না। এ ছোট রান্নাঘরটি সুন্দর পরিপাটি করে সাজিয়ে-গুছিয়ে নিন। এক সময় দেখবেন ওই ছোট ঘরটি আপনার চোখে সুন্দর হয়ে উঠবে। আজকাল বাজারে অনেক ধরনের ডিজাইনের রেক পাওয়া যায়। যেখানে প্লেট, বাটি, হাঁড়ি-পাতিল সবই রাখা যায়। ঘরের সঙ্গে মানানসই একটি রেক কিনে সেখানে তৈজসপত্র গুছিয়ে রাখুন। কোনো কোনো রান্নাঘরে ফিক্সড তাক থাকে।...