চট্টগ্রামে থানা থেকে দুইশ হাত দূরে রিকশা থামিয়ে প্রকাশ্যে ছিনতাই
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে সতীশ বাবু লেইনে ছুরি হাতে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকালে কোতোয়ালি থানা থেকে প্রায় দুইশ হাত দূরে দুই ছিনতাইকারী একটি রিকশার গতিরোধ করে মধ্যবয়সী এক যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় তাকে ছুরি দিয়ে আঘাতও করা হয়। ছিনতাইয়ের এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর চট্টগ্রামে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে নগরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, সকালে মানুষশূন্য সড়কে একটি রিকশা থামিয়ে দুই ছিনতাইকারী রিকশার যাত্রীর টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন। পাশের একটি ভবন থেকে এক বাসিন্দা ছি...