আপনি কি আমার খেলা দেখেননি, সাংবাদিককে রোনালদোর প্রশ্ন
এক বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারে প্রায় সবই জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জার্সিতে ৬ষ্ঠ বিশ্বকাপ খেলতে নামার অপেক্ষায় থাকা রোনালদোর হাতে শিরোপা ধরা দেবে কি-না, সেটা সময়ই বলে দেবে। কিন্তু বিশ্বকাপে মাঠে নামার আগেই প্রশ্ন উঠেছে রোনালদোর ফিটনেস নিয়ে। তবে ফিটনেস নিয়ে ওঠা সব প্রশ্ন উড়িয়ে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। রোনালদো তার পুরো ক্যারিয়ারে ফিটনেস দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু কয়েকদিন ধরে ফিটনেস নিয়েই কানাঘুষা শুনতে হচ্ছে এই পর্তুগিজ তারকাকে। তার উপর বল পায়ে ছন্দটাও যেন ঠিকঠাক মিলছে না। পর্তুগা...