এবার কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবি তৌহিদী জনতার
এবার সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে নৌকাবাইচ বন্ধের দাবিতে মিছিল করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মীরগঞ্জ বাজারে ‘তৌহিদী জনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এতে স্থানীয় একাধিক কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মীরগঞ্জ বাজারে মিছিল শেষে মাওলানা আব্বাস আল মাহমুদের সঞ্চালনায় সমাবেশ হয়। এতে বক্তব্য দেন আল ইহসান পরিষদের সভাপতি মাওলানা হিফজুর রহমান, আলহেরা একাডেমির সভাপতি সয়েফ উদ্দিন, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকারিয়া, সদর মাওলানা আবু সুফিয়ান, হাফিজ জয়নুল আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, গোলাপগঞ্জের কুশ...