আদালতের আদেশে মতলব উত্তর থানার ওসিকে অপসারণ
চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি প্রতিরোধে ধারাবাহিক ব্যর্থতা ও চুরির ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে আদালতের আদেশে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসানকে অপসারণ করা হয়েছে। তাকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) নাজিমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, রুটিন বদলির অংশ হিসেবে তাকে বদলি করা হয়েছে। এর আগে গত ৯ সেপ্টেম্বর চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহর আদালত ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা না নেওয়ায় ওসি কামরুল হাসানকে দায়িত্ব পালনে ‘অযোগ্য ও অদক্ষ’ বলে মন্তব্য করেন। একই...