ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করা হয়েছে। তাঁরা হলেন এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। তাঁদের আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেন। প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁদের স্ট্যাটাস আদালতের নজরে আনা হ...