ব্রাজিলের বাসিন্দা হয়েও মরক্কোর বিপক্ষে নেইমারদের জয় চায় না তারা
ব্রাজিলে জন্ম, ব্রাজিলের আলো বাতাসেই বেড়ে ওঠা। তবুও বিশ্বকাপ ফুটবলে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের জয় চান না তারা। শুনতে উদ্ভুত মনে হলেও এমনই এক গ্রাম রয়েছে ব্রাজিলের উত্তরাঞ্চলের রাজ্য আমাপায়। আমাজন রেইনফরেস্ট এবং বিস্তৃত জীববৈচিত্র্যের জন্য পরিচিত রাজ্যের অন্তর্ভুক্ত ওই গ্রামটির নাম মাজাগাও ভেলহো। মরক্কোর সাথে ওই গ্রামের লোকদের ২০০ বছরের পুরনো ইতিহাস জড়িয়ে আছে। তাই ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে ওই গ্রামের অন্তত ৪০০ পরিবারের চাওয়া, এই ম্যাচে যেন কোনো দলই জয় না পয়ায়। অ্যান্টোনিও হোসে নামে স্থানীয় এক অধ্যাপক ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেন, আমরা চাই ব্রাজিল ও...