তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে পদ্মা নদীতে পানি বাড়া অব্যাহত রয়েছে। কুষ্টিয়া, রাজশাহী ও নাটোরের চরাঞ্চল এবং নদীতীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। পাশাপাশি তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি। কুষ্টিয়ার দৌলতপুরে নিম্নাঞ্চলের অনেক বসতবাড়িতে কোমরপানি। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। আবার অনেকে ঘরবাড়ি ছেড়ে পরিবার-পরিজন ও গবাদি পশু নিয়ে উঁচু স্থানে বা আত্মীয়দের বাড়িতে উঠছেন। পানির তোড়ে নিম্নাঞ্চলের যোগাযোগ সড়কগুলো ক্ষতিগ্রস্ত...