মামলার চার্জশিটে নাম নেই প্রধান আসামির
গণঅধিকার পরিষদের জামালপুর জেলা সভাপতি ইকবাল হোসেনের করা একটি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে জামালপুর থানা পুলিশ। এতে নাম নেই মামলার প্রধান আসামির। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাদী। মামলায় প্রধান আসামি ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। চার্জশিটে তাঁর পাশাপাশি তাঁর দুই ছেলে রাইসুল হাসান ও রাকিবুল হাসান এবং জেলা জাতীয় পার্টির সভাপতি ব্যবসায়ী মোস্তফা আল-মাহমুদকেও বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্ত করা হয়েছে জামালপুর জেলা (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাবেক পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, সাবেক ধর্মম...