ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্রের ভোক্তারা ইরান যুদ্ধের ছয় মাসে পেট্রোল ও ডিজেলের পেছনে অতিরিক্ত ১০০ বিলিয়ন ডলার খরচ করেছেন। ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের বরাতে জানা গেছে তথ্যটি। যুক্তরাষ্ট্রজুড়ে এই খরচ ভাগ করে দিলে প্রতি বাড়ির খরচ হয়েছে অতিরিক্ত প্রায় ৭৬৩ ডলার। আনুমানিক ১৩১ মিলিয়ন বাড়ি রয়েছে দেশটিতে। ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের ভেতরে সমর্থন পায়নি। বেশির ভাগ মার্কিনি তেলের দাম বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন। তবে এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তেলের দাম বৃদ্ধির বিষয়টি খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘য...