নেপালের সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার এক চীনা নাগরিক
নেপালের রাসুয়ায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া দুই ব্যক্তিকে নয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন চীনের নাগরিক। উদ্ধার হওয়া দুজনকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, দুজনকে জীবিত উদ্ধারের পর তাদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় ব্যক্তি হিসেবে উদ্ধার হওয়া কবির মহারাজনের অবস্থা আশঙ্কাজনক। তা...