শিশুকে কাশির সিরাপ দেওয়ার আগে সতর্কতা
শিশুর কাশি হলে দ্রুত উপশমের জন্য অনেক বাবা-মা কাশির সিরাপ দেন। কিন্তু সব কাশির সিরাপ সব বয়সী শিশুর জন্য নিরাপদ নয়। এসব সিরাপে একাধিক সক্রিয় উপাদান থাকতে পারে। আবার শিশুকে দেওয়া অন্য কোনো ওষুধেও একই উপাদান থাকতে পারে। ফলে অজান্তেই প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় ওষুধ খাওয়ানোর ঝুঁকি তৈরি হয়। তাই কাশির সিরাপ কেনার সময় শুধু ব্র্যান্ডের নাম নয়, বোতলের গায়ে লেখা সক্রিয় উপাদান, বয়সসীমা ও মাত্রা দেখে নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা যে পাঁচটি উপাদানের বিষয়ে সতর্ক থাকতে বলেন, সেগুলো হলো—ডেক্সট্রোমেথরফান, কিছু অ্যান্টিহিস্টামিন, অ্যালকোহল, প্যারাসিটামল বা আইবুপ্রোফেন এবং কোডিন। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্র...