২৩ বছর পর দেখা দিলেন হঠাৎ হারিয়ে যাওয়া সেই অভিনেত্রী
২০০২ সালে মুক্তি পেয়েছিল বিক্রম ভাট পরিচালিত ভৌতিক সিনেমা ‘রাজ’। ডিনো মোরিয়া ও বিপাশা বসু অভিনীত সিনেমাটির গল্পের গুরুত্বপূর্ণ চরিত্র ছিল মালিনী শর্মার। পর্দায় তার রহস্যময় উপস্থিতি, মায়াবী চেহারা এবং পরবর্তী সময়ে ভয়ংকর আত্মার রূপ দর্শকদের মধ্যে তৈরি করেছিল আতঙ্ক। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও ‘রাজ’-এর সেই মালিনীকে এখনো মনে রেখেছেন দর্শকেরা। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালিনী। বেশ কয়েকটি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। পাশাপাশি টেলিভিশনেও কাজ করেছেন। ফলে অনেকেই মনে করেছিলেন, বলিউডে সামনে আরও বড় পরিসরে দেখা যাবে তাকে। কিন্তু ‘রাজ’-এর প...