অবশেষে আসছে ‘মহানগর ৩’, জন্মদিনে সুখবর দিলেন আশফাক নিপুণ
দেশে ওয়েব সিরিজের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আশফাক নিপুণের ‘মহানগর’। ২০২১ সালে মুক্তির পর বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি ভারতেও দর্শকদের নজর কেড়েছিল সিরিজটি। দুই বছর পর মুক্তি পায় দ্বিতীয় কিস্তি। এরপর দ্বিতীয় সিজনের শেষের চমক থেকেই তৃতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন দর্শকেরা। তবে তিন বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি ‘মহানগর ৩’-এর কাজ। এ নিয়ে দীর্ঘদিন ধরে নির্মাতা আশফাক নিপুণের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মন্তব্যে প্রশ্ন করেছেন ভক্তরা। কখনও কাজ শুরুর খবর এলেও পরে বাজেটসংক্রান্ত জটিলতায় সিরিজটির নির্মাণ আটকে যাওয়ার কথা জানা যায়। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে...