‘পরিবারের বাতি জ্বালানোরও কেউ রইল না’
রংপুর জিলা স্কুলের এক অবসরপ্রাপ্ত শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তান নিজ বাড়িতে খুন হয়েছেন। পরিবারটিতে আর কেউ রইল না। গত শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ইয়াবা সেবনে বাধা দেওয়া একে একে চারজনকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। এর পর ওই বাসায় কয়েক ঘণ্টা অবস্থান করে খুনিরা। এ সময় তারা গোসল করে এবং খেজুর ও শসা খায়। জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত চারজন হলেন– গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), তাদের মেয়ে স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আ...