সীমান্ত উত্তেজনা প্রশমনে চীনে যাচ্ছেন অজিত দোভাল, ওয়াং ইর সঙ্গে বৈঠক
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আগামীকাল সোমবার চীন সফরে যাচ্ছেন। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে ভারত ও চীনের বিশেষ প্রতিনিধি পর্যায়ের ২৫তম দফার বৈঠকে অংশ নেবেন তিনি। মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষ প্রতিনিধি ওয়াং ইর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এই বিরোধের একটি সামগ্রিক সমাধানের লক্ষ্যে ২০০৩ সালে দুই দেশের মধ্যে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়। তবে দুই দশকের বেশি সময় ধরে আলোচনা চললেও সীমান্ত বিরোধের চূড়ান্ত স...