সিস্টিক ফাইব্রোসিসের ওষুধ তৈরি হচ্ছে বাংলাদেশে
বিরল ও প্রাণঘাতী সিস্টিক ফাইব্রোসিস (সিএফ) রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের জেনেরিক সংস্করণ বাজারে এনেছে দেশি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এই ওষুধের সাশ্রয়ী সংস্করণ দেশে উৎপাদিত হওয়ায় রোগীর জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল সোমবার টঙ্গীতে বেক্সিমকো ফার্মার কারখানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকাসহ ছয়টি দেশের রোগী ও তাদের প্রতিনিধিদের হাতে ওষুধটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বেক্সিমকো ফার্মা ট্রিকো নামে ইলেক্সাক্যাফটর, টেজাক্যাফটর ও আইভাক্যাফটরের সমন্বয়ে তৈরি ওষুধ বাজারে এনেছে। এটি যুক্তরাষ্ট্রের ভা...