মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছাড়া অসুবিধাগ্রস্ত মানুষের জীবনমান রক্ষা সম্ভব নয়
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে একটি ‘চিন্তাশীল নীতি কাঠামো’ হিসেবে উল্লেখ করলেও এর বাস্তবায়ন সক্ষমতা, আর্থিক ভিত্তি ও তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এ ছাড়া নাগরিক প্ল্যাটফর্ম বলেছে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না হলে অসুবিধাগ্রস্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনমানও রক্ষা করা যাবে না। গতকাল সোমবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কী আছে?’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে মূল্যায়নধর্মী প্রতিবেদন উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্মের...