চরমোনাই পীরের দলের বর্জনেও বিএনপিকে ভোট দিলেন এমপি
চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিলেও, দলটির একমাত্র সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজ বৃহস্পতিবার বেলা ৩টা ৫১ মিনিটে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বিবৃতিতে জানান, জুলাই সনদ অনুযায়ী না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবে তাদের দল। তবে এর আগেই দলটির এমপি অলিউল্লাহ দুপুর ২টা ২০ মিনিটে ভোট দেন। এরপর ইসলামী আন্দোলনের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিবৃতিটি মুছে ফেলা হয়। যদিও দলের নেতাদের দাবি, দলীয় আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সিদ্...