খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের এমপাওয়ারিং ইয়ুথ সিজন সেমিনার অনুষ্ঠিত
তরুণদের ব্যাংকিং ও আর্থিক খাত সম্পর্কে ধারণা দিতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ প্রাইমঅ্যাকাডেমিয়ার আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ‘এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০’-এর মাধ্যমে তরুণদের আর্থিক অন্তর্ভুক্তি, সঠিক অর্থ ব্যবস্থাপনা, স্বাধীনভাবে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ, সঞ্চয়ের অভ্যাস এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হি...