ঠিকাদারদের কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি পিআইওর
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ প্রকল্পের ঠিকাদারদের কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে কয়েকজন ঠিকাদার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে নিকলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দুদকসহ বিভিন্ন কার্যালয়ে। অভিযোগকারীদের মধ্যে রয়েছে মেসার্স সায়রা ট্রেডার্স, মেসার্স সামিউল ট্রেডার্স, মেসার্স আনিস ট্রেডার্স, মেসার্স তারেক ট্রেডার্সসহ বেশ কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগে বলা হয়, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহনির্মাণ প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে পিআইও দেলোয়ার হোসেন ১৫...