আট ক্যাটেগরিতে দেওয়া হবে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার
কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের পাশাপাশি সৃজনশীল উদ্যোগের মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোক্তাদের প্রতিবছর ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার’ দিয়ে থাকে এসএমই ফাউন্ডেশন। এবারও দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্বীকৃতি ও উৎসাহ দিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’-এর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। সারাদেশের যোগ্য উদ্যোক্তাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে এবং আবেদনের শেষ সময় আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠেয় জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হ...