কাজি অফিসে কাজ
পাবনা ফেরত সুমন আলী হুরমতিকে গিয়ে বলল, ‘আমার মাথা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। চলো আমরা বিয়ে করে ফেলি।’ দিন-তারিখ ঠিক করে হুরমতিকে নিয়ে কাজি অফিসে গেল সুমন আলী। বাইরে হুরমতিকে রেখে ভেতরে ঢুকলে ভদ্রলোক প্রশ্ন ছুড়লেন– ‘কী চাই?’ তোতলাতে তোতলাতে সুমন আলী বলল, ‘জি, ইয়ে মানে বিয়ে...’। ‘তার মানে?’ ‘না, মানে যদি আমাদের বিয়েটা পড়িয়ে দিতেন।’ ‘বিয়েটা না হয় পড়ালাম, তা পাত্রী আর সাক্ষী কই?’ ‘স্যার, সাক্ষী আমি নিজেই দেব আর পাত্রী সঙ্গেই এনেছি’–সুমন আলীর সহজ উত্তর। বাইরে থেকে হুরমতিকে ঢুকতে দেখে চমকে উঠলেন ভদ্রলোক।...