সব ধরনের এক্সেসরিজ তৈরি হবে হা-মীম গ্রুপের কারখানায়
বৈশ্বিক প্রতিযোগিতামূলক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে লিড টাইম। ব্র্যান্ড-ক্রেতাদের কাছ থেকে রপ্তানি আদেশ পাওয়ার পর দেশীয় উৎস থেকে সংগ্রহ কিংবা বিদেশ থেকে কাঁচামাল এনে পণ্য উৎপাদন করে তাদের শোর রুমে পণ্য পৌঁছানো পর্যন্ত অনেক সময় লাগে। পোশাক উৎপাদনে প্রধান কাঁচামাল ফেব্রিক্স তুলনামূলক সহজলভ্য হলেও সব এক্সেসরিজ এখনও সহজলভ্য নয়। ছোট একটি এক্সেসরিজের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়। এতে ছোট প্রয়োজনেও লিড টাইমও বেড়ে যায়। এ সংকট কাটাতে তৈরি পোশাক খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ সব ধরনের এক্সেসরিজ নিজেরাই উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। গতকাল সোমবার নরসিংদীর ঘোড়...