হাওরপারের রাস্তা খুঁড়ে ঠিকাদার উধাও, বোরো ধান বহনে দুর্ভোগ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাওরপাড়ের একটি রাস্তা খুঁড়ে কাজ শেষ না করেই উধাও হয়ে গেছেন ঠিকাদার। এতে বোরো ধান পরিবহন নিয়ে বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। ধান বাজারে নিতে না পারায় হাওরেই পাইকারদের কাছে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। মোহনগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ফাগুয়া গ্রামের পূর্বদিক থেকে পশ্চিমে উকিল বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা ঢালাই কাজের দরপত্র আহ্বান করা হয় তিন-চার বছর আগে। দুই কোটি টাকা ব্যয়ে রাস্তাটির কার্যাদেশ পান মদন উপজেলার ঠিকাদার এম এ ওয়াহেদ। নিয়ম অনুযায়ী প্রথমে রাস্তা খুঁড়ে তাতে বালু ফেলে ভরাট করার পর কয়েক ধা...