আবু সাঈদ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে যা রয়েছে
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিভিন্ন মেয়াদের সাজার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার সইয়ের পর এ রায় প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, দণ্ডপ্রাপ্ত সাবেক উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ ক্যাম্পাসে নিরস্ত্র ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনি অভিযানে জেনেশুনে সহায়তা ও সমর্থন দিয়েছেন। তিনি সহিংসতার বিস্তার রোধ করতে ব্যর্থ হন এবং উল্টো এই অভিযানে জড়িতদের সমর্থন ও মৌন সম্মতি দেন। রায়ে বলা হয়, হাসিবুরের কার্যকলাপ...