ফকির সাহেবের ভুলবিলাস
ভোরবেলা ঘুম থেকে উঠে পাঞ্জাবির এক নাম্বার বোতাম দুই নম্বর ঘরে লাগাতে লাগাতে ফকির সাহেব রওনা হলেন বাজারের পথে। ইলিশ মাছ কিনতে এসে ফকির সাহেব ভুলে শুধু কাঁচকলা নিয়ে বাসায় ফিরে গেলেন। এহেন অবস্থা দেখে তাঁর ঘরনী তাহমিনা বেগম বললেন মাছ কোথায় ? ফকির সাহেব আমতা আমতা করে বললেন–আজকে ইলিশের যে দাম তাই চলে এলাম। আগামীকাল কিনে আনবো চিন্তা করিও না। তাহমিনা বেগম চোখ বড় বড় করে বললেন, ঠিক আছে, কাঁচকলাগুলো ফ্রিজে রেখে নাশতা সেরে নাও,অফিসের সময় হয়ে যাচ্ছে। ফকির সাহেব ফ্রিজটা খুলে ভুল করে নরমালে না রেখে কাঁচকলাগুলো ডিপে রেখে তার সঙ্গে মোবাইল ফোনটিও রেখে তাড়াহুড়া করে ডেমরা থেকে বলাকা বাসে করে বাংল...