ভামোস লিয়ান্দেস দে সান্তা ফে
ফুটবলের মহামঞ্চে বিশ্বজয়ের মহারণের জন্য নিজ নিজ দলের সঙ্গে প্রস্তুত ৪৮ টি দেশের সেরা তারকারা। যার একটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ সালে বিশ্ব জয়ে রূপকথার মতো এক গল্প রচনা করেছে ম্যারাডোনার উত্তরসূরিরা। এবার ইতিহাসের পাতায় অনবদ্য অধ্যায় রচনার প্রতিজ্ঞা নিয়ে প্রস্তুত ফুটবল ইতিহাসের জীবন্ত কিংবদন্তী লিওনেল মেসির বাহিনী। দ্য লাস্ট ট্যাঙ্গো অব লিও বা মেসির সম্ভাব্য শেষবার বিশ্বকাপের মঞ্চে অবতীর্ণ হওয়ার লগ্ন এবারের ফুটবল বিশ্বকাপের আসর। তাই টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের মধ্যদিয়ে ফুটবলের এই মহাতারকাকে তার উচ্চতায় বিদায় বলতে চায় আলবেসিলেস্তেরা। এমন সময় নানাভাবে দল আর খেলোয়াড়দের অনুপ্রাণিত কর...