আলজেরিয়ার বিপক্ষে নামলেই কীর্তি মেসির
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টার ওই ম্যাচে নামলেই কীর্তি গড়বেন লিওনেল মেসি। বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিশেষ মুহূর্তের সাক্ষী হবেন তিনি। ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে অভিষেক হয়েছিল মেসির। বদলি হিসেবে ২৫ মিনিট খেলার পর লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। পরের ২১ বছরে ১৯৯ ম্যাচ খেলে ১৬ হাজার ৩৮০ মিনিট মাঠে থেকেছেন। ১১৭ গোল করেছেন ও ৬৪ গোলে সহায়তা দিয়েছেন। দীর্ঘ এই আন্তর্জাতিক ক্যারিয়ারে সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে আলবিসেলেস্তে নাম্বার টেনকে। ২০১৪ বিশ্বকাপের ফাই...