আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল স্থায়ী সমাধান নয়: বিপিএইচসিডিএ
আদ্-দ্বীন হাসপাতালের সাম্প্রতিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ)। একই সঙ্গে সংগঠনটি বলেছে, একটি নির্দিষ্ট ঘটনার কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসা কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করে দেওয়া সমস্যার সর্বোত্তম সমাধান হতে পারে না। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিপিএইচসিডিএর সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল) ও মহাসচিব ডা. এ. এম. শামীম এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। পাশাপাশি শোকসন...