দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় প্রভাব বা পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না বলে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রকৃত উপকারভোগীদের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দিতে কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করা হবে এবং নির্দিষ্ট সময় পরপর উপকারভোগীদের তালিকা হালনাগাদ করা হবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন, ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন (সংশোধন) গাইডলাইন-২০২৬ চূড়ান্তকরণ এবং ফ্যামিলি...