বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত
বগুড়ার কাহালুতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ চার জনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় নওগাঁ–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। নিহতদের চারজনের মধ্যে একজনের নাম লুৎফর রহমান (৪৫)বাড়ী ময়মনসিংহ বলে জানা গেছে। পুলিশ কর্মকর্তা বলেন, বগুড়া থেকে নওগাঁগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পিকআপ চালক হেলপারসহ দুই যাত্রী। ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগ...