সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্রও হতে পারে
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, তাঁর ভাই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে হেফাজতে ইসলামের একটি মামলায় গ্রেপ্তারের ঘটনা সরকারকে বেকায়দায় ফেলতে ‘সুদূরপ্রসারী ষড়যন্ত্রের’ অংশও হতে পারে। তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করবেন। সরকারের সম্পৃক্ততা থাকলে সরকারের সঙ্গে কথা বলবেন, আর অন্য কোনো মহলের ষড়যন্ত্র হলে সেটির মোকাবিলা করবেন। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূরুর রহমান সেলিমের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।...